ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

উত্তরায় ৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রাজধানীর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে, অন্য কেউ প্রবেশ করতে পারছেন না।


শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।ডিসি মহিদুল ইসলাম বলেন, “কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনো বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।”


তিনি আরও জানান, উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন। এ উদ্যোগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করা বাহিনীকে সহায়তা প্রদান করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑